২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮তম বিসিএসের ফল প্রকাশ

২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে ২১৯০ জনকে নিয়োগ দিতে সুপারিশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 11:22 AM

Updated : 25 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে ২১৯০ জনকে নিয়োগ দিতে সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসাইন। মোশাররফ হোসাইন আরো জানান, পিএসসি কার্যালয়ে ফলাফলের কোনো তথ্য পাওয়া যাবে না। তবে গণমাধ্যমে সরবরাহের জন্য সরকারি তথ্য অধিদপ্তরে ফলাফলের অনুলিপি পাঠানো হয়েছে। পিএসসির ওয়েব সাইট www.bpsc.gov.bd এ-ও ফলাফল পাওয়া যাবে। ২৮তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দেড় বছর পর এ ফল প্রকাশ করা হলো। তিনি জানান, নন-ক্যাডারে উত্তীর্ণ হয়েছে ৫১০৫ জন। সর্বশেষ মৌখিক পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে পাঁচ হাজার ৭৮৩ জন অংশ নিয়েছিল। পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭২০টি পদের বিপরীতে এক লাখেরও বেশি শিক্ষার্থী ২০০৮ সালের ২৮ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়। চূড়ান্ত ফলের সময় বিভিন্ন ক্যাডারে পদের সংখ্যা বাড়িয়ে ২১৯০ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষার পর ফল বের হয় গত বছরের ১ ফেব্র"য়ারি। এরপর এতে উত্তীর্ণ ১১ হাজার ৭৮৫ জনের লিখিত পরীক্ষা ৩০ এপ্রিল শুরু হয়ে শেষ হয় মে মাসে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয় গত ২ সেপ্টেম্বর। এতে উত্তীর্ণ হয় ৫ হাজার ৮৮১ জন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৪২৬ জন, উভয় ক্যাডারে (সাধারণ ও টেকনিক্যাল) ১ হাজার ৫৯৩ জন এবং শুধু টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৬২ জন রয়েছে। গত নভেম্বরে শেষ হয় তাদের মৌখিক পরীক্ষা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এমএসবি/১৭২০ ঘ.