২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি পরিবারকে একঘরে করায় পাঁচজন গ্রেপ্তার

জেলার মোহনপুর উপজেলায় দুটি পরিবারকে একঘরে করার অভিযোগে স্থানীয় পাঁচ প্রভাবশালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 05:41 PM

Updated : 25 Aug 2022, 11:25 AM

রাজশাহী, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার মোহনপুর উপজেলায় দুটি পরিবারকে একঘরে করার অভিযোগে স্থানীয় পাঁচ প্রভাবশালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বেলনা গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- মোস্তফা কামাল, কাউছার সরদার, আলিমুদ্দিন, মজিবর রহমান মোল্লা ও শামীম হোসেন। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মোহনপুর থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলনা গ্রামের সোহরাব ও তার স্ত্রী দেলোয়ারা বেগমের মধ্যে পারিবারিক কলহ মীমাংশায় গত ৭ মে এই পাঁচ প্রভাবশালী সালিশ ডাকে। কিন্তু সালিশ বৈঠকে উপস্থিত না হওয়ায় অভিযুক্তরা সোহরাবের পরিবারকে একঘরে করার ঘোষণা দেয়। গ্রামের কেউ তাদের সঙ্গে মিশলে তাদেরকেও একঘরে করা হবে বলে সতর্ক করে দেয়। এর ১৫ দিন পর সোহরাবের বাবা জেহের আলী পারিবারিক বিষয়ে কথা বলায় অভিযুক্তরা আবারো সালিশ ডেকে জেহের আলীকে একঘরে করে। ওসি জানান, বিষয়টি থানা পুলিশের নজরে এলে রোববার রাতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩৩৭ ঘ.