নড়াইল, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলার লোহাগড়ার তালবাড়িয়া গ্রামে দু'দলের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
রোববার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
সংঘর্ষ চলাকালে পুলিশ ৩৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। ওই গ্রামের আট জনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে ১৬ জনকে লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশসহ অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক গোপাল গনেশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তালবাড়িয়া গ্রামের খান গ্র"প ও মোল্লা গ্র"পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জেরে রোববাত রাত ৮টার দিকে উভয় গ্র"প দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শর্টগানের ৩৩ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় পুলিশ লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছে বলে তিনি জানান।
আহতদের মধ্যে রয়েছেন- পুলিশের সহকারী উপ-পরিদর্শক সঞ্জিত মণ্ডল (৩৫), কনস্টেবল মো. লিয়াকত (৪৫) ও আনসারের ল্যান্স নায়েক আবুল হাসান (৪০)।
আহত গ্রামবাসীরা হলেন- ইকরামুল কবীর (৩০), জাফর (৩৯), আলীমুল (৩২), উজ্জ্বল মোল্লা (৩২), লুৎফর মোল্লা (৩২), ইব্রাহিম খান (২০), তরিকুল ইসলাম (২৫), ইসা মোল্লা (২২), মোশারেফ (১৬), কামাল মোল্লা (৩০), মুসা (১৫), রনি (৩৭), মুস্তাক (২৫), তরিকুল (২৮), কালাই (৩০), শহিদুল (২০)।
আটক আটজন হলেন- অহিদুল ইসলাম (৩৩), মো. কামাল (২৫), মো. তরিকুল (২৭), হিরোন শেখ (৪০), খাজা নাজিম উদ্দিন (৩২), বুলু খাঁ (৩৪), কামাল শেখ (৩৯) ও জামাল বিশ্বাস (৫০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.
bdnews24