ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় বারের মতো 'ইগলু-ঢাকা শেরাটন আইসক্রিম মেলা' শুরু হতে যাচ্ছে বুধবার।
ঢাকা শেরাটনে আয়োজিত ৪ দিনব্যাপী এ মেলায় ইগলু সাতটি নতুন ধরণের আইসক্রিম নিয়ে আসবে।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইগলু আইসক্রিমের প্রধান বিক্রয় কর্মকর্তা এম এ বায়েছ।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। ৫০০ টাকার কুপন কিনে দর্শনার্থীরা সারাদিন আইসক্রিম খাওয়ার সুযোগ পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৯১১ঘ.
bdnews24