২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে লেগুনা চাপায় দুই শিশু নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগালী এলাকায় লেগুনা (যাত্রীবাহী যান্ত্রিকযান) চাপায় দুই শিশু মারা গেছে। আহত হয়েছে তাদের মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 05:55 PM

Updated : 25 Aug 2022, 11:22 AM

গাজীপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগালী এলাকায় লেগুনা (যাত্রীবাহী যান্ত্রিকযান) চাপায় দুই শিশু মারা গেছে। আহত হয়েছে তাদের মা। রোববার সকালে কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলো- রবিন (৯) ও তার ভাই রাহাত (১২)। আহত তাদের মা শাহিনুর বেগমকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, দুই সন্তানকে সঙ্গে নিয়ে শাহিনুর ভ্যানে করে মুরগি বিক্রি করতে করতে টঙ্গী বাজারের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে চেরাগালী এলাকায় ঢাকাগামী একটি লেগুনা পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথে রবিন এবং চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে রাহাত মারা যায়। এসআই শাহ আলম জানান, দুই সন্তানকে নিয়ে শাহাজদ্দিন সরকার একাডেমির পাশের একটি ভাড়া বাসায় থাকতেন শাহিনুর। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪১ ঘ.