ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ও কর্পোরেট খাতকেও তথ্য অধিকার আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির।
রোববার জাতীয় প্রেসক্লাবে রিসার্চ ইনিশিয়েটিভস আয়োজিত 'বাংলাদেশে তথ্য অধিকার আইন প্রয়োগে প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ তাগিদ দেন।
প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, "সবাই জনগণের অংশ, এতে প্রান্তিক বলে কিছু নেই। তথ্য পাওয়ার অধিকার সবারই সমান।"
তার মতে, সব পর্যায় থেকে তথ্য পাওয়ার অধিকার জনগণের রয়েছে। বেসরকারি ও কর্পোরেট সেক্টরকেও এই আইনের আওতায় আনা উচিত। জনগণকে তাদের ক্ষমতা দিতে হবে।
জমির বলেন, "শুধু আইন করলেই যে জনগণ তাদের তথ্য পাওয়ার অধিকার পাবে তা নয়। এটি মানসিকতার বিষয়।"
তথ্য অধিকার আইন ২০০৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
রিসার্চ ইনিশিয়েটিভস (রিইব) ২০১০ সালের ফেব্র"য়ারি মাস থেকে প্রান্তিক জনগোষ্ঠীর তথ্য অধিকার আইনের প্রয়োগ সংক্রান্ত একটি কর্ম গবেষণা প্রকল্প গ্রহণ করেছে। এরই প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের তথ্যকর্মীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে।
আলোচনা সভায় প্রান্তিক পাঁচটি গোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ নেয়। বেদে, ঋষি, মুন্ডা, রবিদাস এবং হরিজন স
bdnews24