ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিম রামপুরায় ছুরিকাঘাতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার নিহত ওই ব্যক্তির নাম খোকন (৩০)।
রামপুরা থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাতে গিনি গার্মেন্ট গলিতে ছুরিকাহত এক ব্যক্তিকে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
খোকনের বাবা আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার রিক্সাচালক ছেলেকে পুলিশ ছিনতাইকারী হিসেবে সন্দেহ করছে।
এদিকে খোকনের প্রকৃত পেশা পুলিশ জানাতে পারেনি। উপ পরিদর্শক বেলায়েত জানান, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কলহের জেড় ধরে বা ছিনতাইকারীর হাতেই খোকন নিহত হয়েছে।
এ ব্যাপারে আবুল হোসেন রামপুরা থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২২৫২ ঘ.
bdnews24