২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে ফটো সাংবাদিকের ক্যামেরা ছিনতাই

রাজধানীর ধানমণ্ডিতে মঙ্গলবার রাতে এক আলোকচিত্র সাংবাদিকের ক্যামেরা ছিনতাই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 06:57 PM

Updated : 25 Aug 2022, 11:09 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডিতে মঙ্গলবার রাতে এক আলোকচিত্র সাংবাদিকের ক্যামেরা ছিনতাই হয়েছে। আলোকচিত্র সাংবাদিক বায়েজিদ আক্তার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবাহনী মাঠ থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে ধানমণ্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব ও রেস্তোরার সামনে পৌঁছার পর কয়েকজন ছিনতাইকারী তার নাইকন ক্যামেরা ও ফটোগ্রাফির অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেয়। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/০০৩৭ ঘ.