২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জেএমবিপ্রধান সাইদুর দনিয়ায় গ্রেপ্তার হন'

রাজধানীর জুরাইনের পাশের দনিয়া এলাকা থেকে জেএমবিপ্রধান সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশপ্রধান নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 10:22 AM

Updated : 25 Aug 2022, 11:11 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জুরাইনের পাশের দনিয়া এলাকা থেকে জেএমবিপ্রধান সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশপ্রধান নূর মোহাম্মদ। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুরকে সোমবার গ্রেপ্তার করা হয়। এর একদিন আগেই জুরাইনের একটি বাড়িতে অভিযানের সময় গ্রেনেড হামলায় হামলায় আহত হন সাত পুলিশ সদস্য। ওই বাড়িটি থেকে হাতে তৈরি ১০টি গ্রেনেড উদ্ধার করা হয় জানিয়ে কদমতলী থানার ওসি আয়ুবুর রহমান সোমবার সাংবাদিকদের বলেন, বাড়িটি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) আস্তানা হিসেবে ব্যবহার করছিলো। ওই বাড়ি থেকে সিদ্দিকুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তিনি হুজির সামরিক শাখার সদস্য। জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমানকে ফাঁসিতে ঝোলানোর পর সংগঠনটির দায়িত্ব নেন সাইদুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬১৫ ঘ.