২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ১ জুন থেকে

আগামী ১ জুন থেকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, বালু ও বুড়িগঙ্গা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 06:10 PM

Updated : 25 Aug 2022, 10:56 AM

নারায়ণগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১ জুন থেকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, বালু ও বুড়িগঙ্গা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে। নদীর দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রিট আপিল বিভাগ খারিজ করার পর অভিযান আবার শুরু হচ্ছে। সপ্তাহের দু'দিন জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে তিন নদীতে প্রাথমিকভাবে চিহ্নিত ৩২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাবে। সোমবার বিকালে জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় জানানো হয়, প্রথমে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে শীতলক্ষ্যার পশ্চিম তীর এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে পরে তা নদীর পূর্ব দিক বন্দর উপজেলার অংশে চলবে। অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে র‌্যাব, পুলিশ, আমর্ড পুলিশ বাহিনীর পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের লোকজন। উচ্ছেদ অভিযান শুরুর আগে জেলা প্রশাসন প্রচারণার জন্য মাইকিংয়ের পাশাপাশি শহরে ও নদীতে শোভাযাত্রা করবে। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ মেহেদী হাসান, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোতাহার হেসেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর উপ-পরিচালক আলমগীর কবিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ৯ মার্চ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদীর ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। ওই সময় জেল প্রশাসক মো. সামছুর রহমান সাংবাদিকদের জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় ৩২০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শীতলক্ষ্যায় ২৯৪টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে সেগুলো উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। নারায়ণগঞ্জ অংশে বুড়িগঙ্গায় আছে ২৬টি অবৈধ স্থাপনা। বালু নদীর নারায়ণগঞ্জ অংশের অবৈধ দখল আগেই উচ্ছেদ করা হয়েছে বলে তিনি জানান। মৌজা ভাগ করে পর্যায়ক্রমে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলার কথা থাকলেও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিট আবেদন করায় অভিযান বন্ধ হয়ে যায়। স