মাগুরা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার এক গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
সারঙ্গদিয়া গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে। নতুন সংঘাত এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুরুতর আহত মোস্তাফা (৪৫), বাচ্চু মোল্লা (৪০), বাকি খন্দকার (৫০), মুন্তাজ (৩৫), নেকবর (৪৫), শামসু (৩৫), নাজিমউদ্দিন (৪৫), মুক্তার (৩৫), আক্তার মোল্লা (৩০), লতিফ (৪০), তকব্বরকে (৪৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যরা স্থানীয় দারিয়াপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, সারঙ্গদিয়া গ্রামের বাসিন্দা শ্রীপুর উপজেলা যুবদল সভাপতি আশারফুল ইসলাম নালিম ও শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকমল হোসেনের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের।
তিনি বলেন, স
bdnews24