২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাবল মেরামত চলছে, ইন্টারনেটের গতি ধীর হতে পারে

শ্রীলংকার কাছে সাগরতলে ফাইবার অপটিক ক্যাবল মেরামতের কাজ রোববার দুপুরে শুরু হয়েছে। এই মেরামতকাজ চলার সময় বাংলাদেশে ইন্টারনেটের গতি কিছুটা শ্লথ হয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 10:53 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলংকার কাছে সাগরতলে ফাইবার অপটিক ক্যাবল মেরামতের কাজ রোববার দুপুরে শুরু হয়েছে। এই মেরামতকাজ চলার সময় বাংলাদেশে ইন্টারনেটের গতি কিছুটা শ্লথ হয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল)। বিটিসিএল-এর জনসংযোগ কর্মকর্তা মীর মো. মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে জাহাজ অবস্থান নেওয়ার পর দুপুর থেকেই ক্যাবল মেরামতের কাজ শুরু হয়। ৩১ মের মধ্যে এটি ঠিক হয়ে যাবে। তিনি জানান, এ ব্যাপারে আগে থেকেই প্রস্তুতি থাকায় বিটিসিএল ও আরো কয়েকটি প্রতিষ্ঠানের গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে খুব একটা সমস্যা দেখা দেয়নি। তবে দু'একটি প্রতিষ্ঠানের গ্রাহকদের কিছুটা সমস্যা হতে পারে। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে দক্ষিণ পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ (সি-মি-উই)-৪ নামের সাবমেরিক ক্যাবল নেটওয়ার্কের একটি শাখা সংযোগের রিপিটার (একধররে সংকেত বিবর্ধক) মেরামতের কাজ চলছে। এই সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশ সংযুক্ত রয়েছে। এই মেরামতকাজ চলার সময় বাংলাদেশ সিঙ্গাপুর প্রান্ত (পূর্ব প্রান্ত) দিয়ে আন্তজার্তিক টেলিযোগাযোগ করবে। বাড়তি চাপ থাকার কারণে মাঝে মাঝে ইন্টারনেটের গতি কিছুটা শ্লথ হয়ে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমএইচসি/এইচএ/২০২৪ ঘ.