২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বোমা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গণপূর্ত বিভাগের কার্যালয়ের পিছন থেকে রোববার দুপুরে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 10:53 AM

ঠাকুরগাঁও, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ে গণপূর্ত বিভাগের কার্যালয়ের পিছন থেকে রোববার দুপুরে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, হাতে তৈরি বোমাটি বেশ শক্তিশালী। এতে ব্যাটারি ও একটি সুইচ সংযুক্ত আছে। প্রায় এক কেজি ওজনের এই বোমা দিয়ে কয়েক তলার একটি ভবন উড়িয়ে দেওয়া সম্ভব বলে দাবি তাদের। রোববার দুপুরে গণপুর্ত বিভাগের নৈশপ্রহরী নূর মোহাম্মদ প্রথম বোমাটি দেখতে পান। তিনি বিষয়টি দ্রুত পুলিশকে জানান। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বি এম হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মাসুম বিল্লাহ ও সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি-সার্কেল) শফিকুল ইসলামও ঘটনাস্থলে যান। এসপি জানান, কোনো জঙ্গি গোষ্ঠী বা দরপত্র নিয়ে বিরোধের জেরে কেউ এটি রেখে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সদর থানার ওসি ফিরোজ খান জানান, পোলার আইসক্রিমের একটি প্যাকেটের মধ্যে রাখা বোমাটি নিষ্ক্রিয় করে থানায় নিয়ে আসা হয়েছে। এটি উচ্চ ক্ষমতার বিস্ফোরক দিয়ে তৈরি। সুইচ দিয়ে নিয়ন্ত্রিত হওয়ায় আত্মঘাতী বোমা হিসেবে এটি ব্যবহার করা সম্ভব বলেও মনে করেন তিনি। ওসি ফিরোজ জানান, আরো পরীক্ষার জন্য বোমাটি ঢাকায় বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪১ ঘ.