২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

জামালপুর, নওগাঁ ও রাজশাহীতে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 10:41 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর, নওগাঁ ও রাজশাহীতে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন। জামালপুরের সদর উপজেলার গৌরীপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে আব্দুস সাত্তার (৪৫) নামের একজন মারা যায়। নওগাঁর ধামইরহাট উপজেলার বংশী বাটি সংলগ্ন গোকুল গ্রামে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছে। রাজশাহীর তানোর উপজেলায় তালন্দ উপরপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে সাইফুল ইসলাম নামের একজন মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর- জামালপুর- মেসটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে আজাদ মুক্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩টার দিকে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সাত্তার মারা যায়। নওগাঁ- ধামইরহাট থানার ওসি বিমান চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে কাল বৈশাখীর ঝড়ের সময় গোকুল গ্রামের আবুল হোসেনের বাড়ীতে বজ্রপাত হয়। এ সময় আবুল হোসেন (৪৮), তার ছেলে উজ্জ্বল (২৫), উজ্জলের মা রাবেয়া খাতুন (৪৫) এবং তার স্ত্রী হাবিবা খাতুন (২০) আহত হন। আহতবস্থায় তাদের হাসপাতালে নেয়ার পথে আবুল এবং উজ্জ্বল মারা যায়। রাজশাহী- তানোর থানার ওসি বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল চারটার দিকে ঝড় বয়ে যাওয়ার সময় তালন্দ উপরপাড়া গ্রামে সাইফুল ইসলাম (৩৮) বজ্রপাতে মারা যান। ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এলএন/কেএমএস/২১৩৮ ঘ.