২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আন্তঃজেলা চোর দলের চারজন গ্রেপ্তার

গাজীপুরের পোড়াবাড়িতে বৃহস্পতিবার বিকালে মটর সাইকেল চুরির চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 10:41 AM

গাজীপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের পোড়াবাড়িতে বৃহস্পতিবার বিকালে মটর সাইকেল চুরির চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তিনি জানান, পোড়াবাড়ি বাজার এলাকায় মোটর সাইকেল চুরির চেষ্টাকালে স্থানীয় লোকজন এই চারজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃতরা হলো, গাইবান্ধা জেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের মো. সিদ্দিক (৩৫) ও এনামুল (৩৫), কুমিল্লা জেলার রাজা কাশিমপুর এলাকার মো. আমির (৪৫) এবং ময়মনসিংহ জেলার ডুবাইল এলাকার জালাল উদ্দিন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসআই তরিকুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/২১২৫ ঘ.