ঢাকা, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমাসে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির রাশিয়া সফরের সময় পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে একটি কাঠামো চুক্তিতে সই করবে দুই দেশ।
পররাষ্ট্রমন্ত্রী আগামী ২১ মে রাশিয়া যাচ্ছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিঙে তিনি সাংবাদিকদের জানান, মস্কোতে তার উপস্থিতিতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এ চুক্তিতে স্বাক্ষর করবেন।
দীপু মনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা করবেন। দুই পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুর দিকে রাশিয়া সফরে যাবেন।
তিনি বলেন, "রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়েও আমি আলোচনা করবো।"
দীপু মনি জানান, এই কাঠামো চুক্তির আওতায় প্রস্তাবিত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে উভয় দেশ প্রয়োজনীয় অন্যান্য চুক্তি স্বাক্ষর করবে।
স
bdnews24