২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে বিদ্যুতের দাবিতে হামলা, ভাংচুর

ফেনীর ফুলগাজীতে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মুন্সীরহাট অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাংচুর চালিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 02:28 PM

Updated : 24 Aug 2022, 09:26 PM

ফেনী, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ফুলগাজীতে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মুন্সীরহাট অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাংচুর চালিয়েছে এলাকাবাসী। পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, বুধবার রাত ৯টার দিকে বিভিন্ন গ্রামের দেড় শতাধিক মানুষ লাঠিসোটা ও লোহার রড নিয়ে মুন্সীরহাট অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাংচুর চালায়। সাইফুল ইসলাম বলেন, হামলাকারীরা একটি স্টীল আলমারি, একটি টেলিভিশন সেট ও আসবাবপত্র ভেঙ্গে ফেলে। তারা নগদ দেড় হাজার টাকাও নিয়ে গেছে। প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। জামমুড়া গ্রামের শাহাদাত হোসেন জানান, গত কয়েকদিনে এলাকায় লোডশেডিং বেড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২০ ঘ.