গাজীপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামে একটি টেক্সটাইল কারখানায় বুধবার সন্ধ্যায় আগুন ধরেছে।
এতে সিআরসি টেক্সটাইল মিলস নামের ওই কারখানার সিলিং ও বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।
গাজীপুর দমকলের কর্মীরা প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।
গাজীপুর দমকল স্টেশনের কর্মকর্তা মো. আবু জাফর আহমেদ জানান, সন্ধ্যা সোয়া ৭টায় কারখানার রিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। সোয়া ৮টার দিকে আগুন নেভানো হয়।
আগুনে কারখানার সিলিং ও বৈদ্যুতিক সরঞ্জামসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পাওয়া যয়নি।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কট থেকে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৯ ঘ.
bdnews24