২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মাধ্যমে সরকার হঠানোর হুমকি খালেদার

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আন্দোলনের মাধ্যমে সরকার হঠানোর হুমকি দিয়েছেন। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 01:09 PM

Updated : 24 Aug 2022, 09:24 PM

বরিশাল, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আন্দোলনের মাধ্যমে সরকার হঠানোর হুমকি দিয়েছেন। বুধবার বিকালে বরিশালের বেলস পার্ক ময়দানে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে খালেদা বলেন, ''দেশ আর চলছে না। অচল হয়ে গেছে। "ওয়ান-ইলেভেনের ভুতের এই সরকারকে ঝাঁড়-ফুঁক দিয়ে নয়, আন্দোলন করে তাড়াতে হবে।'' সেইসঙ্গে তিনি আগামী ১৯ মে ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান। বিকাল সাড়ে পাঁচটা থেকে এক ঘন্টার দীর্ঘ বক্তব্যে বিএনপি চেয়ারপারসন সরকারকে দেশ পরিচালনায় 'অনুপযুক্ত, অপদার্থ ও ব্যর্থ' বলে অভিহিত করেন। সাড়ে পৌনে ৫টায় খালেদা জিয়া সমাবেশস্থলে এসে পৌঁছলে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায় উপস্থিত নেতাকর্মীরা। বিএনপি ছয় বিভাগীয় শহরে যে মহাসমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছে তার মধ্যে এটি চতুর্থ। প্রথমটি হয় চট্টগ্রামে গত ২৯ মার্চ। গত জাতীয় নির্বাচনের পর বরিশালে খালেদা জিয়ার এটিই প্রথম সমাবেশ। সরকার দেশে বিদেশী সৈন্য আনার ষড়যন্ত্র করছে- এ অভিযোগ করে তিনি বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায় পৌঁছেছে যে, আজ ভারতীয় হাইকমিশন নিজের নিরাপত্তার জন্য সেদেশের নিরাপত্তা বাহিনী আনার জন্য চিঠি দিয়েছে। এরকম অন্য দূতাবাসগুলোও যদি নিজেদের নিরাপত্তার জন্য নিজস্ব বাহিনী নিয়ে আসে, তা হলে দেশ বিদেশী সৈন্যে ভরে যাবে। এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।'' বিরোধী দলীয় নেতা তার ভাষায় 'দেশে স