২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় 'চরমপন্থি' গ্রেপ্তার

সাতক্ষীরার তালা উপজেলায় মঙ্গলবার সকালে এক 'চরমপন্থি' সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 05:07 PM

Updated : 24 Aug 2022, 09:21 PM

সাতক্ষীরা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তালা উপজেলায় মঙ্গলবার সকালে এক 'চরমপন্থি' সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দোহার গ্রাম থেকে আবুল খায়ের সানা (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সানা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন বলে পুলিশ জানায়। তিনি ওই গ্রামের আকবর আলী সানার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সানার বিরুদ্ধে ২০০৫ সালের ৬ মার্চ তালা উপজেলার শ্রীমন্তকাটিতে চৌকিদার দুলাল সরকার হত্যা এবং একই বছরের ২ অক্টোবর দলুয়ায় বোমা বিস্ফোরণে বীন মণ্ডল ও জায়গীর হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাকে তালা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩০০ ঘ.