চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ ধর্মঘট বহাল রেখে কোন প্রকার আলোচনা হবে না বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
গত ৭ মে রাত থেকে ডাকা নৌযান ধর্মঘটকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, "সরকারকে বিব্রত করতে ইচ্ছাকৃতভাবে আলোচনা না করে এ ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘট প্রত্যাহার করা না হলে কোন প্রকার আলোচনা নয়।"
নৌ-পরিবহন মন্ত্রী মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে জাহাজ মালিকদের বিভিন্ন সংগঠন, চট্টগ্রাম বন্দরের স্টেক হোল্ডার ও লাইটারেজ শ্রমিক ইউনিয়নের একাংশের নেতাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
শাজাহান খান ধর্মঘটী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, নৌযান শ্রমিক ফেডারেশন অতীতে ইচ্ছাকৃতভাবে এ সরকারকে নানাভাবে বিব্রত করার চেষ্টা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এ অন্যায় আবদার কোনভাবেই মানা হবে না।
তিনি সভায় উপস্থিত মালিকদের প্রতি জাহাজ চালানোর অনুরোধ জানান। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে তিনি ঘোষণা দেন।
চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি, কার্গো ভ্যাসেল ওনার্স এসোসিয়েশন, শিপার্স কাউন্সিল, কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন, লাইটারেজ জাহাজ মালিক সমিতি, তৈলবাহী জাহাজ মালিক সমিতি, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন ও চট্টগ্রাম বন্দরের স্টেক হোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শাজাহান খান বলেন, লাইটারেজ শ্রমিকদের বেতন কাঠামো নিয়ে আলোচনা শেষ না হতেই ধর্মঘট ডাকা হয়েছে। শ্রম অধিদপ্তরকে এ ব্যাপারে কোন প্রকার নোটিশ দেওয়া হয়নি। শ্রম আইন অনুযায়ী এ ধর্মঘট অবৈধ।
তিনি অবৈধ ধর্মঘটীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
এছাড়া মন্ত্রী নৌ ধর্মঘট সফল হয়নি দাবি করে বলেন, সাধারণ শ্রমিকদের যদি কোন দাবি থাকে তা সরকার বিবেচনা করবে।
সভায় সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, কিছু শ্রমিক জেনে শুনে রাষ্ট্রীয় স্বার্থ পরিপন্থী কাজ করছেন। জাহাজ ঠেকিয়ে রেখে দেশের ক্ষতি করার অধিকার কারও নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এ ধর্মঘট অপরাধের শামিল।
মেয়র জাহাজ চলাচল নির্বিঘ
bdnews24