২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনের তফশিল মঙ্গলবার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা জানিয়েছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের তফশিল মঙ্গলবার ঘোষণা করা হবে। মেয়াদ শেষ হওয়ার আগে আগামী ২৫ জুনের মধ্যে ওই নির্বাচন হতে পারে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 06:52 AM

Updated : 24 Aug 2022, 09:21 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা জানিয়েছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের তফশিল মঙ্গলবার ঘোষণা করা হবে। মেয়াদ শেষ হওয়ার আগে আগামী ২৫ জুনের মধ্যে ওই নির্বাচন হতে পারে। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো জানান, সিসিসি নির্বাচনে 'সীমিত আকারে' সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের তিনদিন আগে থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত তারা নিয়োজিত থাকবে। সিইসি এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জে. আবদুল ওয়াদুদ, পুলিশ মহা পরিদর্শক নূর মোহাম্মদ, র‌্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এস এম মতিউর রহমান ও বিডিআর প্রধানের পক্ষে কর্নেল মো. হাবিবুর রহমান-এর সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক করেন। ২০০৫ সালের ৯ মে সিসিসি নির্বাচন হয়। মেয়াদ উত্তীর্ণ হবে এ বছরের ২৫ জুন। সিসিসি নির্বাচন অনুষ্ঠানে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কোনো আইনী জটিলতা রয়েছে কি না