বান্দরবান, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার লামা পৌর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দু'জনকে আটক করেছে সেনা সদস্যরা।
এরা হলেন- মংব্রাচিং মারমা (৩৯) ও তার ভাই মংথোয়াইচিং মারমা (৩০)।
তাদের কাছ থেকে একটি দেশে তৈরি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার গভীর রাতে লামা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিলের তোয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
লামা থানার ওসি মোহাম্মদ হোসেন জানিয়েছেন, আটকের পর সেনা সদস্যরা এই দু'জনকে লামা থানায় হস্তান্তর করেছে।
এ ঘটনায় উপ-পরিদর্শক অমিত কুমার বড়
bdnews24