২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ভাংচুর

পাবনায় ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় শহরে ব্যাপক ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 06:25 PM

Updated : 24 Aug 2022, 09:03 PM

পাবনা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় শহরে ব্যাপক ভাংচুর হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় পাবনা সার্কিট হাউসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা ছাত্রলীগের সভাপতি পদে আহমেদ শরীফ ডাবলু ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রুমন, এডওয়ার্ড কলেজ শাখা সভাপতি পদে এম এ সজিব ও সাধারণ সম্পাদক পদে আব্দুল