ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাবিশ্বের মতো বাংলাদেশেও শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস।
শ্রমিকদের অধিকার আদায়ের রক্তাক্ত সংগ্রামের ঐতিহাসিক ঘটনার এ দিনটি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করা হয় বিশ্বজুড়ে। সারা বিশ্বের মেহনতি মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে দিবসটি পালন করছে বাংলাদেশের শ্রমজীবীরা।
দিবসটি উপলক্ষে শনিবার সরকারি ছুটি। বন্ধ রয়েছে দেশের সব শিল্প-কারখানা। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে উত্তোলন করা হয়েছে লাল পতাকা।
শ্রমিক সংগঠনগুলো লাল পতাকা হাতে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনীর কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন সড়ক দ্বীপ ব্যানার, ফেষ্টুন ও প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে।
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক, কাজের সময় আট ঘণ্টা ও একদিন ছুটির দাবিতে আন্দোলন গড়ে তোলে। এর ধারাবাহিকতায় ধর্মঘট চলাকালে ওই বছরের ১ মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। ওইদিন ১০ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর।
অবশেষে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়।
পরের বছর থেকে ১ মে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে 'মে দিবস' পালিত হয়ে আসছে।
মে দিবস এর রাষ্ট্রীয় অনুষ্ঠান হবে শনিবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা এবং তিনদিনব্যাপী মে দিবস মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি স
bdnews24