ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশজুড়ে রাজনৈতিক দলগুলোর 'টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অসহনীয় পর্যায়ে চলে গেছে' বলে স্বীকার করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি উল্লেখ করার পাশাপাশি বলা হয়, "ইভ টিজিং, ছাত্রীসহ নারীর প্রতি সহিংসতাও বাড়ছে।"
বুধবার এই চিঠি স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারের কাছে পাঠানো হয়। এতে এসব অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
'রাজনৈতিক দলের সদস্যদের অপরাধ তৎপরতা' শীর্ষক এই চিঠির একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পেয়েছে।
কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে চিঠিতে বলা হয়, "এ সব কর্মকাণ্ডে অনেক রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়িত দেখা যাচ্ছে। এ ধরণের অপরাধজনক কর্মকাণ্ড বাড়ার কারণে সরকার বিব্রতকর অবস্থার মুখোমুখি হচ্ছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24