২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ 'ডাকাত' গ্রেপ্তার

চট্টগ্রামের মুরাদপুর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 02:05 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মুরাদপুর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে অস্ত্রও পাওয়া গেছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজুল ইসলাম (৩০), আবু জাকের (২৮), মো. নাসির (৩৫) ও মো. রফিক (৩৫)। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে মুরাদপুর জালাল প্লাজার সামনে স্থানীয় একটি ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশে তৈরি দুটি একনলা বন্দুক, আটটি কার্তুজ, একটি রামদা ও একটি চাপাতি পাওয়া গেছে বলে র‌্যাব জানান। এসএসপি সাইদুল বলেন, তারা একটি সিএনজি অটো রিকশায় ছিলেন। সেটিও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০০০ ঘ.