২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনোত্তর 'সহিংসতা' প্রতিবেদন জমার সময় বাড়লো

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সংঘটিত নির্যাতন ও নিপীড়ন তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদন দেওয়ার সময় তিনমাস বাড়িয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 01:09 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সংঘটিত নির্যাতন ও নিপীড়ন তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদন দেওয়ার সময় তিনমাস বাড়িয়েছে হাইকোর্ট। বিচারপতি মমতাজ উদ্দীন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ সরকারের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেয়। বর্ধিত সময় হিসাব করা হবে আগামী ২৬ জুন থেকে। ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা, মানবতাবিরোধী অপরাধ ও রাজনৈতিক নীপিড়ন তদন্তে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ গত বছরের ২ ফেব্র"য়ারি একটি রিট আবেদন করে। গত বছরেরই ৬ মে রিটের রায়ে একটি তদন্ত কমিশন গঠন করে নয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলে হাইকোর্ট। গত বছরের ২৭ ডিসেম্বর অবসরপ্রাপ্ত একজন জেলা জজকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করে সরকার। বৃহস্পতিবার সরকার পক্ষে সময় বাড়ানো বিষয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। রিট আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/পিডি/১৮৫৫ ঘ.