ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নন-ইমিগ্র্যান্ট ভিসা' (এনভিআই) বা অনাবাসী ভিসার আবেদনের জন্য অনলাইনে আবেদন ফর্ম চালু করছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাসের পুরনো আবেদন ফর্মের পরিবর্তে আগামী ১৫ মে থেকে অনলাইনে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফর্মটি এখনই অনলাইনে পাওয়া যাচ্ছে।
বর্তমানে প্রচলিত ভিসা আবেদনে তিনটি পৃথক ফর্ম পূরণ করতে হয়।
নতুন এই পদ্ধতিতে নিজ নিজ সাক্ষাৎকারের সময় কয়েকটি হাতে লেখা ও ইলেকট্রনিক ফর্ম সঙ্গে করে আনার পরিবর্তে কেবল একটি 'কনফার্মেশন' পৃষ্ঠা প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে আবেদনকারীদেরকে। নতুন ফর্মটি অনলাইনে 'ইলেকট্রনিক ভিসা আবেদন ফরম' (ইভিএএফ) পূরণ করার মতোই পূরণ করতে হবে।
নতুন 'ডিএস-১৬০' ফর্মটি ওয়েবসাইটের যঃঃঢ়://পবধপ.ংঃধঃব.মড়া/মবহহরা -এই ঠিকানায় পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জিএনএ/১৮০৫ ঘ.
bdnews24