২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে মেলায় বোমা বিস্ফোরণে নিহত ১

যশোরের বেনাপোলে বৈশাখী মেলায় বুধবার রাতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 06:41 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

বেনাপোল (যশোর), এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের বেনাপোলে বৈশাখী মেলায় বুধবার রাতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। নিহত জিয়া (২০) সাদীপুর গ্রামের সামসুজ্জোহার ছেলে। আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুমন (১৭), বাবু (১৬), জাহাঙ্গীর (১৭), ইউনুস (১৪)। এদের প্রথম তিনজনের বাড়ি ভবের বেড় গ্রামে এবং ইউনুসের বাড়ি বেনাপোল। বন্দর থানার ওসি আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে বেনাপোল বাজারের পাশের খেলা মাঠে এই বিস্ফোরণ ঘটে। বৈশাখী মেলার নয়দিনের মাথায় এ বিস্ফোরণ ঘটল। বন্দর থানা পুলিশ ও বিডিআর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এইচএ/০০৫০ ঘ.