চাঁদপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে কয়েকটি লঞ্চে অভিযান চালিয়ে অন্তত পাঁচ মণ জাটকা আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
রোববার রাত সাড়ে ১২টায় দক্ষিণাঞ্চল থেকে আসা টিপু-২, কোকো-১ ও ফাদিল-১ নামের তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে পাঁচ বস্তা জাটকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার শফিকুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ বস্তায় পাঁচ মণ জাটকা ছিল। এসব জাটকা মৎস্য কর্মকর্তা অমিয় রনজনের উপস্থিতিতে সোমবার দুপুরে শহরের ডাকাতিয়া নদীর তীরে পুঁতে ফেলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24