২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, আহত ১৫

গাজীপুর সদর উপজেলায় একটি সোয়েটার কারখানায় আগুন লেগে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 05:12 AM

Updated : 24 Aug 2022, 08:46 PM

গাজীপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদর উপজেলায় একটি সোয়েটার কারখানায় আগুন লেগে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। ফেব্র"য়ারি মাসে জেলার ভোগড়া এলাকার একটি পোশাক কারখানায় আগুন লেগে ২১ শ্রমিকের প্রাণহানি ঘটে। এ মাসে একই কারখানায় আবার আগুন লাগে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় আগুন লাগে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের জিরানী বাজার সংলগ্ন শিবরামপুরের টুংহাই সোয়েটার কারখানায়। খবর পেয়ে গাজীপুর, সাভার ইপিজেড, ঢাকার কুর্মিটোলা ও মিরপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যান। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর দমকল বাহিনীর কর্মকর্তা আবু জাফর আহমেদ সাংবাদিকদের জানান , আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন। কারখানার মহাব্যবস্থাপক মহিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে রপ্তানির জন্য প্রস্তুত মাল, যন্ত্রপাতি, রং করার রাসায়নিক দ্রব্য, কাঁচামালসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তিনি দাবি করেন, তাদের প্রাথমিক হিসেবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান ১৪ কোটি টাকা। এর আগে সকালে মহিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতের পালার কাজ শেষে শ্রমিকরা কারখানা থেকে চলে যাওয়ার পরপরই ছয়তলা ভবনের নিচ তলার রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মেঝের আরেকটি গুদামে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর উৎসুক জনতা কারখানা সংলগ্ন কালিয়াকৈর-নবীনগর সড়কে ভিড় জমায় সেখানে যান চলাচলে বিঘ