ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত বিচারপতি জয়নুল আবেদীনের অর্থ আত্মসাত মামলার প্রধান আসামী তার ব্যক্তিগত সহকারী লোকমান হোসেনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশষ।
লোকমান ব্যাংক কর্মকর্তাদের যোগসাজসে অর্থ আত্মসাতের কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
মঙ্গলবার রাতে রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার ও অন্য কর্মকর্তাদের সহায়তায় লোকমান বিচারপতির অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে। আর এজন্য ব্যাংক কর্মকর্তাদের দেওয়া হয় সাড়ে ২২ লাখ টাকা।
লোকমান পুলিশকে জানায়, ব্যাংক কর্মকর্তারা বিচারপতির স্ত্রীর নমুনা স্বাক্ষর পাতাটি বদলে সেখানে লোকমানের স্বাক্ষর বসিয়ে দেন। ফলে চেক জমা দেওয়া মাত্রই সেটি পাশ হয়ে যেত।
মাহবুব আলম আরো বলেন, গ্রেপ্তার এই ব্যক্তিগত সহকারী তার আরো কয়েকজন সহযোগীর নাম বলেছে। পুলিশ সেগুলো খতিয়ে দেখছে।
জয়নুল আবেদীন তার নিজের এবং স্ত্রীর সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখার একাউন্ট থেকে প্রায় ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে ১৮ এপ্রিল শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় আপিল বিভাগের বিচারপতি থাকার সময় তার ব্যক্তিগত সহকারী লোকমান হোসেন এবং ওই ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামী করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট ২২টি চেকের মাধ্যমে উল্লে
bdnews24