২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি'র প্রিপেইড গ্রাহকদের জন্য নতুন অফার

মোবাইল ফোন অপারেটর 'রবি' তার প্রিপেইড গ্রাহকদের জন্য নতুন অফার চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 06:27 PM

Updated : 24 Aug 2022, 08:38 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর 'রবি' তার প্রিপেইড গ্রাহকদের জন্য নতুন অফার চালু করেছে। রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতি সেকেন্ড ২ পয়সা এবং বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ৩ পয়সায় এখন থেকে গ্রাহকরা কথা বলতে পারবেন। সেইসঙ্গে রয়েছে এক সেকেন্ড পালস সুবিধা। মঙ্গলবার দুপুরে গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে রবি'র প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুত কুমার বসু এই নতুন অফার ঘোষণা করেন। তিনি বলেন, "গ্রাহকদের চাহিদা বুঝে আমরা এই অফার চালু করেছি। আমাদের যে কোনো নতুন ও বর্তমান গ্রাহক *৮৯৯৯* ৫ # -এ ডায়াল করে এই অফার উপভোগ করতে পারবেন। এজন্য কোনো অতিরিক্ত চার্জও নেওয়া হবে না।" রবির গ্রাহকদের জন্য আরো নতুন অফার শিগগিরই আসছে বলে এই কর্মকর্তা জানান। একটেল নাম বদল করে 'রবি' হওয়ার পর এটিই প্রিপেইড গ্রাহকদের জন্য তাদের প্রথম অফার। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিপণন প্রধান সানিয়া মাহমুদ, করপোরেট যোগাযোগ কর্মকর্তা মহিউদ্দীন বাবর, মোবাররা মমতাজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০০১৫ ঘ.