মুন্সীগঞ্জ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসনগর গ্রামে পীর বলে পরিচিত বুজরুক আমজাদ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজদিখান থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পত্রিকায় প্রকাশিত খবরের সূত্র ধরে 'ভণ্ড পীর' আমজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার একটি বাংলা দৈনিকের প্রথম পাতায় প্রকাশিত এক সচিত্র প্রতিবেদনে বুজরুক আমজাদের চিকিৎসার নামে নানা কর্মকাণ্ডের কথা জানানো হয়।
প্রতিবেদনে জ্বরে আক্রান্ত দুটি শিশুকে চিকিৎসার নামে জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিতে দেখা যায়। জ্বীন তাড়ানোর নাম করে 'মানসিকরোগী' এক নারীকে লাঠি দিয়ে পেটানোর দৃশ্যও রয়েছে প্রতিবেদনটিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/জিএনএ/১১৪৫ ঘ.
bdnews24