২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লতার অবস্থা সঙ্কটাপন্ন, গ্রেপ্তার ১

সাভারে একটি হাসপাতালে জীবন রক্ষাকারী সরঞ্জাম দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে অভিনেত্রী সানজিদা ইসলাম লতাকে (২২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 06:55 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

সাভার, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে একটি হাসপাতালে জীবন রক্ষাকারী সরঞ্জাম দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে অভিনেত্রী সানজিদা ইসলাম লতাকে (২২)। হামলার ঘটনায় সাভার থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে একজনকে মামলা দায়েরের আগে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে ঘরের দরজ ভেঙে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সানজিদা ইসলাম লতা (২২), তার মা ফেরদৌসী আক্তার (৪০) ও প্রতিবেশী শাহীনকে (২৫) আহত করে। হাসপাতালে নেওয়ার পর ফেরদৌসী আক্তার মারা যান। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. রেজাউল হক বলেন, লতাকে লাইফ সার্পোট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। তার জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সাভার থানার উপ-পরিদর্শক আবু তাহের বলেন, শুক্রবার রাতে লতার ভগ্নিপতি জিল্লুর রহমান বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি মামলা (নম্বর ২৭) দায়ের করেছেন। আসামিরা হলেন- লতার সাবেক স্বামী সবুজ (২৫), রুবেল (২২), আসাদ ওরফে মঞ্জু (২৮), সুজন (৩০), বুদ্দু (২৫), কুদ্দুস (২৫), মকবুল (২৬), সোহেল (২৮), হোসেন (৩৫), পান্না (৪০), রানা (২২) ও খাটো জামাল (২৫)। এর মধ্যে আসাদ ওরফে মঞ্জুকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। মঞ্জু বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৩৫ ঘ.