২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি নিয়ে মংলায় আরেকটি জাহাজ

গাড়ি নিয়ে আরেকটি জাহাজা শুক্রবার মংলা বন্দরে ভিড়েছে। এ নিয়ে গত দশ মাসে এই বন্দরে গাড়ি নিয়ে পাঁচটি জাহাজ এলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 12:13 PM

Updated : 24 Aug 2022, 08:19 PM

বাগেরহাট, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাড়ি নিয়ে আরেকটি জাহাজা শুক্রবার মংলা বন্দরে ভিড়েছে। এ নিয়ে গত দশ মাসে এই বন্দরে গাড়ি নিয়ে পাঁচটি জাহাজ এলো। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫৪টি রিকন্ডিশনড গাড়ি নিয়ে সকাল সোয়া ৯ টায় জাপানি পতাকাবাহী এম ভি চিয়্যার লিডার ভি-৩৩ নামের জাহাজটি ৯ নম্বর জেটিতে নোঙর করে। সকাল পৌনে ১০টায় গাড়ি খালাসের কাজ শুরু হয়। তিনি জানান, আমদানি করা এসব গাড়ির মধ্যে- মেসার্স কার সিলেকশনের ৯১টি, মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজের ৬২টি ও মেসার্স স্টার ট্রেডের একটি রয়েছে গাড়ি রয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশি করে গাড়িবাহী জাহাজ আসায় বন্দরের আয় বেড়েছে। তিনি জানান, প্রতিটি গাড়ীবাহী জাহাজের বিপরীতে কমপক্ষে দশ লাখ টাকা রাজস্ব আয় হয়। এখানে নিয়মিত গাড়ীবাহী জাহাজ এলে এই খাত থেকেই বছরে দুই থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত রাজস্ব পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএস/এমএসবি/১৭৩৩ ঘ.