ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ উপ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর প্রচারে দলের বর্ষীয়ান নেতা ও ভোলার আরেকটি আসনের সংসদস সদস্য তোফায়েল আহমেদকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দলের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার এক চিঠিতে দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তের কথা তোফায়েল আহমেদককে জানিয়েছেন।
২৪ এপ্রিল ভোলা-৩ আনের উপ নির্বাচন হবে। বৃহস্পতিবার শেষ হয়েছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
শুক্রবার থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন উপ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আপনাকে সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন।
চিঠিতে আরো বলা হয়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল- আলম হানিফ সার্বিক সহযোগিতা করবেন তোফায়েকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২২৪৩ ঘ.
bdnews24