চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে শহীদুল আলম সভাপতি ও নাজিমুদ্দীন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। রাত সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার সিদ্দিক আহমেদ প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, ২৫৬ জন ভোটারের মধ্যে ২২৫ জন ভোট দিয়েছেন।
নির্বাচনে দৈনিক খবরের শহীদুল আলম ১১১ ভোট পেয়ে দৈনিক ইনকিলাবের মোস্তাক আহমেদকে পরাজিত করেন। মোস্তাক পেয়েছেন ১০৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে দ্য ইন্ডিপেন্ডেন্ট এর নাজিমুদ্দীন শ্যামল ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বকোণের রিয়াজ হায়দার পেয়েছেন ৯৩ ভোট।
সর্বোচ্চ ১৬৯ ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর মুহাম্মদ শামসুল হক।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক আজাদীর সুলতান আহম্মেদ আশরাফী (১৩৪ ভোট), যুগ্ম সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের মোহাম্মদ আলী (১১৩ ভোট), কোষাধ্যক্ষ পদে দৈনিক পূর্বকোণের রতন কান্তি দেবাশীষ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক পদে সুপ্রভাত বাংলাদেশের ফারুক তাহের (৭৪ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পূর্বকোণের প্রণব বড়
bdnews24