২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে হত্যা, ৩ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে মহিলাসহ তিন 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 01:42 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

রাজশাহী, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে মহিলাসহ তিন 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। রোববার রাজশাহীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মরিয়ম মুন মুঞ্জুরির আদালতে মামলাটি দায়ের করেন বাগমারা উপজেলার কুশলপুর গ্রামের শাখাতুল্লাহ্। বিচারক মামলাটি আমলে নিয়ে বাগমারা থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- কুশলপুর গ্রামের লাহার আলী (৬০), তার স্ত্রী আনোয়ারা (৫৫) ও মেসের আলী (৬৫)। মামলার নথি থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় কুশলপুর এনায়েতুল্লাহ্ মুক্তিযোদ্ধাদের নানা তথ্য ও খাবার সরবরাহ করে সহায়তা করতেন। খবরটি পেয়ে ১৯৭১ সালের ২ ডিসেম্বর সকালে এলাকার 'রাজাকার' লাহার অন্য আসামিদের সহায়তায় এনায়েতুল্লাহ্কে তার বাড়িতে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে। এই ঘটনা শুনে মামলার বাদী (নিহতের জামাতা) ওই বাড়ি গেলে লাহার তাকেও ছুরিকাহত করে। বাগমারা থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, মামলার কাগজপত্র এখনো থানায় আসেনি। আদালতের নির্দেশ এলে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৫ ঘ.