২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বড় হাসপাতালগুলোকে স্বায়ত্ত্বশাসিত করা হবে'

দেশের কিছু হাসপাতালকে স্বায়ত্ত্বশাসিত সংস্থায় রূপান্তরের প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 02:15 PM

Updated : 24 Aug 2022, 07:21 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের কিছু হাসপাতালকে স্বায়ত্ত্বশাসিত সংস্থায় রূপান্তরের প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। সোমবার জাতীয় সংসদে তিনি বলেন, "ভবিষ্যতে বড় বড় হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে স্বায়ত্বশাসিত সংস্থায় পরিণত করার পরিকল্পনা সরকারের আছে। এ প্রক্রিয়া চালু হয়েছে (যেমন-আইসিএমএইচ, মাতুয়াইল)।" এ কে এম রহমতুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মুহা. ইমাজ উদ্দিন প্রাং-এর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে পর্যায়ক্রমে ৩১ শয্যা থেকে ৫০ শয্যার করার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্র নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে মোট ১৩ হাজার ৫শটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিপূর্বে নির্মিত ১০ হাজার ৭শ ২৩ টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৯ হাজার ৫শ ২৫টি কমিউনিটি ক্লিনিকে কাজ শুরু হয়েছে। কে এইচ রশীদুজ্জামানের এক প্রশ্নের জবাবে রুহুল হক জানান, দেশে বর্তমানে সরকারি হাস