সুনামগঞ্জ, মার্চ ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাগলা নামক স্থানে বাসের ধাক্কায় দুই রিকশাযাত্রী মারা গেছে। আহত হয়েছে একজন।
নিহতরা হলো- রিকশাযাত্রী খসরু মিয়া (১৭) ও চারমাস বয়সী একটি শিশু।
সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত অপরযাত্রী শিশুটির মা শামছুন নাহারকে (৪০) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি আটক করা যায়নি বলে জানিয়েছেন এসআই মনির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24