কুষ্টিয়া, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়ায় পাঁচদিনের লালন স্মরণোৎসব শুক্রবার শেষ হয়েছে।
দূর-দূরান্ত থেকে আসা লালন ভক্ত-অনুসারী ও বাউলরা ভোর থেকে আখড়া বাড়ি (লালনের মাজার ও লালন একাডেমী) ছাড়তে শুরু করেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে গত রোববার বাউল সাধক ফকির লালন শাহ স্মরণে এ উৎসব শুরু হয়।
উৎসবে এবারের প্রতিপাদ্য ছিল 'মানুষ ভজলে সোনার মানুষ হবি'।
বৃহস্পতিবার রাতে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্ল
bdnews24