২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ লাখ টন গম কিনছে সরকার

খাদ্য মজুদ বাড়াতে ১ লাখ টন গম কিনছে সরকার। সোমবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম কেনার প্রস্তাব চূড়ান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. নূরুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 10:43 AM

Updated : 24 Aug 2022, 07:10 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য মজুদ বাড়াতে ১ লাখ টন গম কিনছে সরকার। সোমবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম কেনার প্রস্তাব চূড়ান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. নূরুল করিম। মন্ত্রিসভা কমিটি রাজউকের পূর্বাচল প্রকল্পের কুড়িলে উড়াল পথ (ফ্লাইওভার) নির্মাণের দরপত্র প্রস্তাবও অনুমোদন করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে কমিটির বৈঠক হয়। এটি বর্তমান সরকারের সময়ে চতুর্থ সভা। যুগ্মসচিব নূরুল করিম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১ লাখ মেট্রিক টন গম আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৬২ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার টাকা। আমদানি করা গমের ৬০ ভাগ আসবে চট্টগ্রাম বন্দর হয়ে এবং বাকি ৪০ ভাগ মংলা বন্দর হয়ে আসবে বলে জানান তিনি। পূর্বাচল নতুন শহর প্রকল্পে কুড়িল ইন্টার সেকশনে ফ্লাইওভার নির্মাণে ১৫৩ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে বলে যুগ্মসচিব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭৩০ ঘ.