২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পুলিশ হত্যা: গ্রেপ্তার আরো ৩

ছিনতাইকারীদের হামলায় নিহত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক হত্যায় জড়িত সন্দেহে রোববার আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 05:50 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

নওগাঁ,ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারীদের হামলায় নিহত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক হত্যায় জড়িত সন্দেহে রোববার আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপ-পরিদর্শক বেলাল উদ্দিন হত্যার ঘটনায় এ পর্যন্ত নয় জন গ্রেপ্তার হলো বলে জানান নওগাঁ সদর মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার নয় জনই শহরের পেশাদার ছিনতাইকারী। বেলাল হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। শান্তিরক্ষা মিশনে যাওয়ার জন্য একটি প্রক্ষিণ শেষে বেলাল বুধবার মধ্যরাতে ঢাকা থেকে নওগাঁ পৌঁছেন। বাসস্ট্যান্ড থেকে শহরের মুন্সিপাড়ার বাসায় যাওয়ার সময় পথে ছিনতাইকারীর হাতে আহত হন। পরদিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩৪১ ঘ.