রাজশাহী, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগকর্মী হত্যা মামলায় রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী সভাপতির পর বুধবার সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া নগরীতে পৃথক অভিযানে ইসলামী ছাত্র শিবিরের আরো সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৮ ফেব্র"য়ারি ছাত্রলীগকর্মী ফারুক হোসেন খুন হওয়ার দুদিন পর রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয় বুধবার বিকাল ৪টার দিকে, নগরীর ছোট বনগ্রাম এলাকার তার বাড়ি থেকে।
মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তারের পর বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যায়।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার শিবিরকর্মীদের জিজ্ঞাসাবাদে রাবিতে পুলিশের ওপর হামলায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আবুল কালামকে আটক করা হয়। তিনি বোয়ালিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
এছাড়া দুপুরে নগরীর সপুরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সাবেক সভাপতি তারেক সাইফুল্ল
bdnews24