২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সারকারখানায় উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্র"টির কারণে জামালপুরে যমুনা সারকারখানায় মঙ্গলবার সকাল থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 06:34 PM

Updated : 24 Aug 2022, 06:50 PM

জামালপুর, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র"টির কারণে জামালপুরে যমুনা সারকারখানায় মঙ্গলবার সকাল থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক আহসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টায় কারখানার ইউটিলিটির বয়লারে লিকেজ দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ত্র"টিমুক্ত করে আবার উৎপাদনে যেতে ৩/৪ দিন সময় লাগবে। যমুনা সার কারখানায় প্রতিদিন এক হাজার সাত শ' মেট্রিকটন ইউরিয়া উৎপাদিত হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.