পটুয়াখালী, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার সকালে ছাত্রলীগের দু'গ্রুপের সংর্ঘষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় একটি ছাত্রাবাসের নয়টি কক্ষ ভাংচুর করা হয়।
ইনস্টিটিউটের অধ্যক্ষ এ কে এম মঞ্জুরুল আহসান সাংবাদিকদের জানান, বহিরাগতদের নিয়ে কলেজের দু'দল শিক্ষার্থী পরস্পরের ওপর হামলা চালায়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ব্যবস্থা নিতে ইনস্টিটিউটের একাডেমিক কাউন্সিল সভা করছে বলে অধ্যক্ষ জানান।
প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীরা জানান, নিজেকে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দাবি করা লিটন ও ইয়ারউদ্দিন খলিফা ছাত্রাবাস শাখার সভাপতি মোস্তাকিম গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সকাল ১১টার দিক লিটন গ্র"প বহিরাগতদের সঙ্গে নিয়ে ছাত্রাবাসে হামলা চালায়। এতে মোস্তাকিম ও তার অনুসারী নাহিদ, আবু হানিফ, বাপ্পী, রিয়াজ, জসিমসহ অন্তত ১০ জন আহত হন।
আবু হানিফকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে হানিফ সাংবাদিকদের জানান, হামলাকারীরা ছাত্রাবাসের তৃতীয় তলার নয়টি কক্ষ ভাংচুর করেছে। তারা দুটি কম্পিউটার নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন।
ইনস্টিটিউটের ইয়ারউদ্দিন খলিফা ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম বিল্লাহ জানান, সোমবার সন্ধ্যায় রুবেল নামের এক শিবিরকর্মীকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পটুয়াখালী সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে পুলিশের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান এএসপি মহিউদ্দিন।
ইয়ারউদ্দিন ছাত্রাবাসের সহকারী তত্ত্বাবধায়ক পলাশ বড়
bdnews24