ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরের ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি এবিএম ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার শাহাদাত (৩৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র্যাব কর্মকর্তা মেজর সারোয়ার।
শনিবার ভোররাতে মানিকদির একটি বাড়ি থেকে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি হোটেলের ব্যবস্থাপকের কাজ করেন।
মানিকদির ওই হোটেলের পাশের আদর্শ বিদ্যানিকেতনের ভেতরেই শুক্রবার রাতে ফারুককে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ছাত্রলীগ দাবি করছে, এ হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির দায়ী।
শাহাদাতকে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই থানার ওসি হোসনে আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহত ফারুক এক সাবেক সেনা সদস্যের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১০৫০ ঘ.
bdnews24