রাজশাহী, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের রাতে দায়িত্বে অবহেলার কারণে দুই পুলিশ কর্মকর্তাসহ নয় পুলিশকে বুধবার রাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলার ২৪ ঘণ্টার মধ্যেই ওই পুলিশ সদস্যদের বরখাস্ত করা হলো।
বরখাস্তরা হলেন- মহানগর পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন, সহকারী উপপরিদর্শক মহসিন আলম, নায়েক আল মামুন, কনস্টেবল নাঈমুল হক, আরিফুর রহমান, ইসাহাক আলী, মনোয়ারুল ইসলাম, আব্বাস আলী ও খায়রুল ইসলাম।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার সরদার নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার দিন রাবি'র শাহ মখদুম হলে তাদের দায়িত্ব ছিলো। দায়িত্বে অবহেলার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।"
গত ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত হয় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন। ছাত্র শিবিরের হামলায় তিনি মারা গেছেন বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২১২ ঘ.
bdnews24